ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নতুন নেতৃত্বে ব্লাজা ডিআইইউ ইউনিট, সভাপতি রেজওয়ানা লিয়া সম্পাদক মুজাহিদ

‎বাংলাদেশ ল’ অ্যান্ড জুরিস্টস অ্যাসোসিয়েশন (ব্লাজা)-এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও ‘গেট-টুগেদার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে আইন শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও পেশাগত বিকাশে ব্লাজার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।‎ব্লাজার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নাহিদুর রহমান নাহিদের দিকনির্দেশনায় নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয় এবং এ উপলক্ষে আত্মপ্রকাশ অনুষ্ঠান ও গেট-টুগেদারের আয়োজন করা হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মঞ্জুর হুসাইন। সভাপতিত্ব করেন ব্লাজা কেন্দ্রীয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট সোমাইয়াদ শাহারিয়া ফিদা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জান্নাত এবং অ্যাডভোকেট রাকিব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মূসা করিম ওমর।‎অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আইন শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্ত প্রশ্নোত্তর পর্ব। এ সময় ব্লাজার কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সোমাইয়াদ শাহারিয়া ফিদা।‎’ব্লাজা কি অরাজনৈতিক সংগঠন?’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ব্লাজা একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক আইনভিত্তিক সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নাহিদুর রহমান নাহিদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ থেকে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ব্লাজা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয় এবং ভবিষ্যতেও হবে না।”‎তিনি আরও বলেন, ব্লাজা আইন শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ, কোর্ট ভিজিট, আইনবিষয়ক কর্মশালা, মুট কোর্ট, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।‎বিশেষ আলোচক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানের আইন শিক্ষার্থীরাই আগামী দিনের বিচারক, আইনজীবী ও বিচারব্যবস্থার নেতৃত্ব দেবেন। তাই শিক্ষাজীবন থেকেই ব্লাজার মতো একটি পেশাভিত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করা প্রয়োজন। তিনি আদালতের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন এবং ব্লাজার কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।‎অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস জান্নাত ও অ্যাডভোকেট রাকিব হাসানও তাঁদের বক্তব্যে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আইন শিক্ষার্থীদের নৈতিকতা, পেশাগত দক্ষতা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।‎অনুষ্ঠানে ব্লাজার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রেজওয়ানা লিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মুজাহিদ ইসলাম আবির।‎আইন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী ও ব্লাজার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, নবগঠিত এই ইউনিট আইন শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব, পেশাগত দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মিলিত প্রচেষ্টায় ব্লাজার কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।‎অনুষ্ঠানের শেষে অতিথি, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে দক্ষ, নৈতিক ও নেতৃত্বগুণসম্পন্ন আইন শিক্ষার্থী তৈরির লক্ষ্যে ব্লাজার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নতুন নেতৃত্বে ব্লাজা ডিআইইউ ইউনিট, সভাপতি রেজওয়ানা লিয়া সম্পাদক মুজাহিদ