ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ড. মাহাদী আমিনকে অভিনন্দন জানালেন মোঃ মহসিন পারভেজ

আমজনতার দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গতকাল রাতে প্রকাশিত এক পোস্টে ড. মাহাদী আমিনের নতুন দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানান।পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর ড. মাহাদী আমিন নতুন এক দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মোঃ তারেক রহমান-এর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।মহসিন পারভেজ তার বক্তব্যে বলেন, দল-মত নির্বিশেষে ড. মাহাদী আমিন একজন সজ্জন, মেধাবী ও সৎ মানুষ হিসেবে পরিচিত। রাজনীতির কঠিন পথেও নিজের নীতি ও ব্যক্তিত্ব অটুট রাখা বর্তমান সময়ে বিরল বলেও মন্তব্য করেন তিনি।পোস্টে আরও আশা প্রকাশ করা হয়, ড. মাহাদী আমিনের এই নতুন দায়িত্ব দেশের জন্য কল্যাণকর হবে এবং তার মেধা ও সততা রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।বার্তার শেষে ড. মাহাদী আমিনের জন্য শুভকামনা জানানো হয়।

ড. মাহাদী আমিনকে অভিনন্দন জানালেন মোঃ মহসিন পারভেজ