দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে তার প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।সোমবার (২ জানুয়ারি) ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট দায়ের করেন।নাহিদ ইসলামের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী। এ বিষয়ে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।