ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী
ঠাকুরগাঁও-১ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেসরকারি ফলাফলে তিনি ৭২,৫৪৭ ভোট পেয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোটগণনা শেষে এ তথ্য জানা গেছে। আসনটিতে মোট ৬২টি কেন্দ্র রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার ৪৪,৪০২ ভোট পেয়েছেন।
এদিকে ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির জাহিদুল ইসলাম জয়ী হয়েছেন।