ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি বিজয়ী, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।এক বিবৃতিতে তিনি বলেন, এই বিজয়ের মাধ্যমে জনগণ যুগপৎ জোটকে রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিবর্তন, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রের পুনর্গঠনের দায়িত্ব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সংসদ এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কাজ করবে।জোনায়েদ সাকি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ভোটের মাধ্যমে ন্যায়বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা এগিয়ে নেওয়া হবে। নির্বাচনে অংশগ্রহণকারী ভোটার, রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় আন্তরিক পরিশ্রম করেছেন। জোনায়েদ সাকি বলেন, জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সকল দল ভবিষ্যতেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি বিজয়ী, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার