মোশাররফ হোসেন: ৭৯ বছর বয়সে ইতিহাস সৃষ্টি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে হলফনামা অনুযায়ী, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পাওয়া বিএনপির খন্দকার মোশাররফ হোসেন জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী। তার জন্ম ১৯৪৬ সালের ১ অক্টোবর।হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। বেসরকারি ফলে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মনিরুজ্জামান ৯৪ হাজার ৮৪৫ ভোট পেয়েছেন।