ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

খুলনা-১ আসনে পাঁচ কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ আসনে পাঁচটি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী। তিনি পেয়েছেন ৪ হাজার ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আমির এজাজ খান পেয়েছেন ৩ হাজার ২৭৭ ভোট।বেসরকারি ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাঁচটি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর কৃষ্ণ নন্দী এগিয়ে রয়েছেন।খুলনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৯টি। ফলাফল সংগ্রহ ও ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খুলনা-১ আসনে পাঁচ কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী