নেইমারই অনুপ্রেরণা, বিশ্বকাপ ট্রফি তাকেই উৎসর্গ নিকোর
আর্জেন্টিনাকে ১-০ গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। জয়ের আনন্দে উচ্ছ্বসিত স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস। তবে শিরোপা জয়ের পর নিজের সাফল্যের একটি অংশ ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের প্রতি উৎসর্গ করেছেন তিনি। ছোটবেলা থেকেই নেইমারকে নিজের অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে দেখে আসছেন বলে জানান স্প্যানিশ এই ফুটবলার।আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস, আর সেই গোলের অ্যাসিস্ট করেন নিকো উইলিয়ামস।ম্যাচ শেষে কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিকো বলেন, আমি খুবই আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমার আদর্শ নেইমার। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যও।ফাইনালে স্পেনের আক্রমণভাগে অন্যতম সেরা পারফর্মার ছিলেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে তার একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। তবে কিছুক্ষণ পর ফেরান তোরেসের জয়সূচক গোলে নিখুঁত হেড পাস দিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।নিজের বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানান নিকো। হাসিমুখে তিনি বলেন, এতে কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি।ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে তারা এবং নির্ধারিত সময়ে ১৫টি শট নেয়।এর মধ্যে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। তবে অতিরিক্ত সময়ে স্পেনের ধারাবাহিক আক্রমণের মুখে শেষ পর্যন্ত ভাঙে আর্জেন্টিনার রক্ষণ, আর সেই গোলেই নিশ্চিত হয় স্পেনের বিশ্বকাপ জয়।