ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

নেক্সট জেনারেশন সোসাইটি (এনজিএস) এর আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

ঢাকা, ১৫ মে ২০২৬ঃতরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে “নেক্সট জেনারেশন সোসাইটি (এনজিএস)” এর আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। সংগঠনটির অস্থায়ী কার্যালয় ঢাকায় অবস্থিত বলে জানানো হয়েছে।সংগঠনের আহ্বায়ক আলিফ মাহমুদ এবং সদস্য সচিব জয়নাল আবেদীনের অনুমোদনক্রমে আগামী ছয় (০৬) মাসের জন্য এই আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কমিটিতে তরুণ ও উদ্যমী নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলিফ মাহমুদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সজিব আহমেদ বাদশা এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ান আহমেদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জয়নাল আবেদীন।এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে সোহান আহমেদ, যুগ্ম সদস্য সচিব হিসেবে মেহেদী হাসান শুভ, মুখ্য সংগঠক হিসেবে আবিদ রহমান এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আলিফ হোসাইন দায়িত্ব পালন করবেন।সংগঠক পদে রয়েছেন তামানা আক্তার তনি, ফেরদৌস হোসাইন হাদি, মোঃ কাওসার আহমেদ, তৌফিক আহমেদ ও লাবনী।মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমা খন্দকার এবং সহ মুখ্য পাত্র হিসেবে রয়েছেন ইতি রহমান।এছাড়াও সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন আমির হোসেন, জুয়েল রানা ও মুসরাত জাহান সানজিদা।সংগঠনের নেতৃবৃন্দ জানান, তরুণদের সৃজনশীলতা, নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা এবং মানবিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতেই এই কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানা যায়।নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সামাজিক উন্নয়ন, শিক্ষামূলক কার্যক্রম এবং যুবসমাজের ইতিবাচক পরিবর্তনে এনজিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

নেক্সট জেনারেশন সোসাইটি (এনজিএস) এর আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা