ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলা গ্লোবাল বুলেটিন

‘বাংলাদেশি’ তকমা দিয়ে অন্ধ্রপ্রদেশে বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

‘বাংলাদেশি’ পরিচয় চাপিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মনজুর আলম লস্কর (৩২)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। গত বুধবার (২১ জানুয়ারি) রাতে অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে তার পরিবার দাবি করেছে।ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মনজুর আলম লস্কর উস্থি থানার অন্তর্গত রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় এক দশক ধরে তিনি অন্ধ্রপ্রদেশের কোমারোলু এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে বসবাস ও কাজ করার পরও তাকে বারবার ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল। একপর্যায়ে তাকে অপহরণ করা হয় এবং পরিবারের কাছে ২৫ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয়।পরিবার জানায়, গত মঙ্গলবার মনজুরের স্ত্রীর কাছে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। স্বামীর প্রাণের আশঙ্কায় পরিবার কোনোভাবে ৬ হাজার রুপি জোগাড় করে অনলাইনের মাধ্যমে পাঠায়। তবে বুধবার রাতে তাদের জানানো হয়, মনজুরকে হত্যা করা হয়েছে।পরিবারের অভিযোগ ও রাজনৈতিক প্রতিক্রিয়ানিহতের বড় ভাই গিয়াসউদ্দিন লস্কর পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং উগ্রবাদী দুষ্কৃতিকারীরাই এটি ঘটিয়েছে।তার ভাষ্য, “যে ব্যক্তি মুক্তিপণের জন্য ফোন করেছিল এবং তার সহযোগীরাই আমার ভাইকে হত্যা করেছে।”পরিবার আরও জানায়, হত্যার আগে মনজুরকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে একটি চুরির মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয় এবং মারধরের একপর্যায়ে তাকে হত্যা করা হয়।তদন্তের দাবিনিহতের পরিবার পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে বর্তমানে টিডিপি–জেএসপি–বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে।বৃহত্তর প্রেক্ষাপটগত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতা ও রহস্যজনক মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বিজেপি বা তাদের মিত্র দল পরিচালিত রাজ্যগুলোতে বাঙালি ভাষাভাষী সংখ্যালঘু জনগোষ্ঠীর চলাচল ঠেকাতে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটছে। এক বিবৃতিতে তৃণমূল কংগ্রেস বলেছে,“পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে। আর কত মানুষের প্রাণ গেলে তাদের টনক নড়বে?”

‘বাংলাদেশি’ তকমা দিয়ে অন্ধ্রপ্রদেশে বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ