আর্তমানবতার সেবায় মৌলভীবাজারে নতুন সমন্বয়কারী টিম গঠন করল অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফাউন্ডেশন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | মৌলভীবাজার অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট ‘মৌলভীবাজার জেলা সমন্বয়কারী টিম’ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই টিমের অনুমোদন দেওয়া হয়।নবগঠিত এই টিমে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ আহমদ সাফি এবং অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পাপিয়া মইনু তমা। টিমের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. সাইফ উদ্দিন, সাকিব আহমদ, শারমিন আক্তার মিতা, মো. আব্দুস সামাদ মুন্না, মাজহারুল আলম এবং আল আমিন জাফর।গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রধান সমন্বয়কারী সালেহ আহমদ সাফি জানান, তিনি এই দায়িত্বকে কেবল একটি পদ নয়, বরং একটি বড় আমানত হিসেবে গ্রহণ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আমাদের টিমের প্রতিটি সদস্য অত্যন্ত দক্ষ ও যোগ্য। সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা থাকলে আমরা মৌলভীবাজার জেলায় মানবিক ও সামাজিক কাজগুলো আরও সুচারুভাবে সম্পন্ন করতে পারবো।"টিমের প্রথম সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাইফ উদ্দিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "এই আস্থা ও দায়িত্ব আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করবো, যেন মানুষের কল্যাণে এবং মানবতার পথে এগিয়ে যাওয়ার এই যাত্রায় কিছুটা হলেও অবদান রাখতে পারি।"সংগঠনের বিভাগীয় সমন্বয়ক শেখ আমিরুন্নেছা আলোর সুপারিশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের লীডার আসিফ মাহমুদ এই কমিটির অনুমোদন প্রদান করেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নবগঠিত এই সমন্বয়কারী টিমকে আগামী ৪৫ দিনের মধ্যে জেলায় একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে নবগঠিত এই টিমের সদস্যরা জেলাবাসীর দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।