প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
দীর্ঘ ২০ বছর পর সমবায় ভবনে চতুর্থ শ্রেণি কর্মচারীদের স্থায়ী অফিস কক্ষের উদ্বোধন
অনলাইন ডেস্ক ||
ঢাকা, ১৯ আগস্ট ২০২৬, মঙ্গলবার: দীর্ঘ ২০ বছর পর সমবায় ভবনে চতুর্থ শ্রেণি কর্মচারীদের জন্য স্থায়ী অফিস কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমবায় ভবন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি চতুর্থ শ্রেণি কর্মচারীদের কোনো অফিস কক্ষ ছিল না।আজকের এই অফিস কক্ষ বরাদ্দের সম্পূর্ণ কৃতিত্ব সমবায় অধিদপ্তর চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোঃ সেলিম এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন এর অক্লান্ত পরিশ্রমের ফসল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস কক্ষের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক, প্রশাসন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক, প্রশাসন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জনাব আজিম - সভাপতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী কেন্দ্রীয় কমিটি জনাব মুক্তার - সাধারণ সম্পাদক, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী কেন্দ্রীয় কমিটি জনাব মামুন - সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী কেন্দ্রীয় কমিটি জনাব আক্কাস - যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী কেন্দ্রীয় কমিটি বিভিন্ন দপ্তর ও হাসপাতালের সভাপতি ও সেক্রেটারিগণ এবং সমবায় অধিদপ্তর চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে ছিলেন: মোঃ সেলিম - সভাপতি আলাউদ্দিন - সাধারণ সম্পাদক গোলাম আব্দুর রহমান - সাংগঠনিক সম্পাদকবক্তারা বলেন, এই অফিস কক্ষের মাধ্যমে চতুর্থ শ্রেণি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত