প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
‘এখানেই শুরু, এখানেই শেষ’—অবসরে আবেগঘন নেইমার
অনলাইন ডেস্ক ||
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২–১ ব্যবধানে হেরে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র।ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই নিজের ক্যারিয়ার শেষ করলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড । ১২৯ ম্যাচে ৮০ গোল করে তিনি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন।২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেকের পর চারটি বিশ্বকাপে অংশ নেন নেইমার। এর পাশাপাশি দুটি অলিম্পিক টুর্নামেন্টেও খেলেছেন তিনি। এর মধ্যে ২০১২ সালে রৌপ্যপদক এবং ২০১৬ সালে স্বাগতিক ব্রাজিলকে স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন।২০২৬ বিশ্বকাপে অবশ্য তার অংশগ্রহণ ছিল সীমিত। পুরো টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেন, দুটিই বদলি হিসেবে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এবং নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ইনজুরি সময়ের পেনাল্টি থেকে নিজের একমাত্র গোলটি করেন।তবে তার এই গোলও ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেনি। শেষ বাঁশি বাজার পরই নিশ্চিত হয় সেলেসাওদের টুর্নামেন্ট শেষ, আর সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নেইমারের অধ্যায়েরও সমাপ্তি।সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত নেইমার বলেন, ‘চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।’
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত