প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার
অনলাইন ডেস্ক ||
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে।শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এই কর্মকর্তা ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন।শেখ হাসিনা সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির প্রটোকল অফিসার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে কর্মরত ছিলেন।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত