প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
বিশ্বকাপ বনাম মানবিক সংকট: সামাজিক মাধ্যমে প্রশ্ন তুললেন শায়খ আহমাদুল্লাহ
অনলাইন ডেস্ক ||
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ‘২০২৬ বিশ্বকাপ’। ৩২ দলের বৃত্ত ভেঙে এবারই প্রথম লড়বে ৪৮ দেশ। বিশ্বকাপের এ মহোৎসবে বিপুল অর্থ ব্যয় এবং বৈশ্বিক ক্ষুধা সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।আজ সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কাতার বিশ্বকাপের ব্যয় ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিসংখ্যান তুলে ধরে এই মন্তব্য করেন।শায়খ আহমাদুল্লাহ স্ট্যাটাসে লেখেন, ‘২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র ৪০ বিলিয়ন ডলার হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।’ তিনি উল্লেখ করেন, ‘একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবী জুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।’
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত