প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমা বিশ্বেও চান একই বিচার
অনলাইন ডেস্ক ||
২০২০ সালে ঘটে যাওয়া লাহোর মোটরওয়ে গণধর্ষণ মামলায় দণ্ডিত দুই আসামির মৃত্যুদণ্ড লাহোর হাইকোর্ট বহাল রাখার পর পাকিস্তানের বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন ধনকুবের ও উদ্যোক্তা ইলন মাস্ক। সে সময় ওই নৃশংস ধর্ষণের ঘটনাটি পুরো পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছিল এবং দেশজুড়ে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।উচ্চ আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মাস্ক বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ঠিক কেমন বিচার ব্যবস্থা অনুসরণ করা উচিত, এই সিদ্ধান্ত তারই এক অনন্য দৃষ্টান্ত।নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রেখে উচ্চ আদালত আসামিদের আপিল খারিজ করার পর মাস্ক তাঁর পোস্টে লেখেন, "সাব্বাশ (ব্রাভো) পাকিস্তান! পশ্চিমা বিশ্বে আমাদেরও ঠিক এই কাজটিই করা উচিত।"
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত