প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
গ্রাহকের ওপর বাড়তি চাপ, একযোগে বাড়ল বিদ্যুৎ ও সঞ্চালন চার্জ
অনলাইন ডেস্ক ||
দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা করে সংস্থাটি। নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।নতুন ঘোষণা অনুযায়ী, পাইকারিতে ১৯.৮৫%, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮% বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ বাড়ছে ২৩. ৯৬%। ফলে এখন থেকে পাইকারি দাম ৭.০৪ টাকা থেকে প্রতি কিলোওয়াট ১.৩৯ টাকা বাড়িয়ে ৮.৩৯ টাকা নির্ধারণের আদেশ দেওয়া হয়েছে। আর গ্রাহকপর্যায়ে প্রতি কিলোওয়াট ঘণ্টা ৯.১১ টাকা থেকে ১.৫২ টাকা বাড়িয়ে ১০.৬৩ টাকা করা হয়েছে।এছাড়া, সঞ্চালন চার্জ দশমিক ৩১৩৫ টাকা কিলোওয়াট ঘণ্টা থেকে দশমিক ০৭৫১ বাড়িয়ে দশমিক ৩৮৮৬ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে যা ৩১ পয়সা ছিল, তা এখন ৩৯ পয়সা হবে।বিদ্যুতের একমাত্র সঞ্চালন কোম্পানি পিজিসিবি (পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি), প্রতি ইউনিটে যথাক্রমে ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮ ও ৪৯ পয়সা করার আবেদন করেছিল।অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি ১.২০ টাকা (১৭%) থেকে ১.৫০ টাকা (২১%) দাম বাড়ানোর আবেদন করে।এর আগে, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে পাইকারি দর ৬.৭০ টাকা থেকে ৫% বাড়িয়ে ৭.০৪ টাকা করা হয়। একইসঙ্গে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম ৮.৫০% বাড়ানো হয়।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত