প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬
এলিট প্রপার্টিজ কো-অপারেটিভ সোসাইটিতে নতুন সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদন ||
মিরপুর-১০, ঢাকার স্বনামধন্য আবাসনভিত্তিক প্রতিষ্ঠান এলিট প্রপার্টিজ কো-অপারেটিভ সোসাইটি-এর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুফতি রাহাত আল নোমানী। এ উপলক্ষে তিনি প্রতিষ্ঠানের সকল সদস্য ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সদস্যদের সহযোগিতা, ঐক্য ও বিশ্বাসই প্রতিষ্ঠানের মূল শক্তি। তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সকলের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সফল করে তুলতে। পাশাপাশি তিনি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও উন্নয়নের পথে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোখতার মোস্তাফি, সহ-সভাপতি জনাব শাহিন রেজা, জনাব মনোয়ার মোস্তাফি এবং বীথিকা দে। তারা নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।শেষে তিনি প্রতিষ্ঠানের সকল সদস্যের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত