প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
জুলাই যোদ্ধা ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের রুল
অনলাইন ডেস্ক ||
জুলাই গণ-অভ্যুত্থানে সংহতি জানাতে গিয়ে বিদেশে সাজাপ্রাপ্ত এবং পরবর্তীতে দেশে ফিরে আসা ২০৮ জন প্রবাসী জুলাই যোদ্ধাকে জনপ্রতি ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত