প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
আমজনতার দলের কেন্দ্রীয় সদস্য নান্নু ব্যাপারীর পিতার ইন্তেকাল
অনলাইন ডেস্ক ||
আমজনতার দল-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নান্নু ব্যাপারীর শ্রদ্ধেয় পিতা আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. মহসিন পারভেজ। তিনি জানান, “আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”জানাজা ও দাফন সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানা গেছে। ইতোমধ্যে স্থানীয় এলাকাবাসী, আত্মীয়স্বজন এবং দলীয় নেতাকর্মীরা নান্নু ব্যাপারীর বাসভবনে ভিড় জমাচ্ছেন এবং শোক প্রকাশ করছেন।এদিকে আমজনতার দল-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন—এমনটাই কামনা করেছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত