প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
ইরানে মার্কিন হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
সালেহ আহমদ সাফি, রিপোর্টার ||
ইসরাইলী–মার্কিন অশুভ শক্তির বিরুদ্ধে ইরানে মার্কিন হামলার প্রতিবাদে ইসলামী চেতনা ও মানবতাবাদী পরিষদের উদ্যোগে শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, মৌলভীবাজার দেওয়ানি মসজিদ সম্মুখে বাদ জুমা একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. আবু তাহের। বক্তারা বলেন, ইরানের ওপর মার্কিন আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুস সালাম, দেওয়ান মোনাকিব চৌধুরী, সিনিয়র সিটিজেন ও সমাজকর্মী সাদেক আহমদ, খিজির মুহাম্মদ জুলফিকার, ছাত্রনেতা সালমান আহমদ, মেরাজ চৌধুরী, আবু হানিফ, সাংবাদিক রাজন মিয়া এবং এম. এ. মুনতাকিম ইকরাম।বক্তারা আরও বলেন, বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল ধরনের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো প্রয়োজন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধন থেকে বক্তারা ইরানের ওপর মার্কিন হামলা বন্ধ এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত