প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
রাজনগরে নাইট ফুটবলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ
সালেহ আহমদ সাফি, রিপোর্টার ||
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ০৬ নং একাটুনা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের খোঁজার গাঁও গ্রামে ফাহিম আহমেদ (পিতা: জামাল মিয়া) নামের এক যুবকের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে বিদ্যুতের তার কেটে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে একদল ব্যক্তি ফাহিম আহমেদের বাড়িতে প্রবেশ করে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার সময় তার মা-বাবা ও স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাদের তোয়াক্কা না করে মারাত্মকভাবে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।পরিবারের দাবি অনুযায়ী, ঘটনার পূর্বে ফাহিম আহমেদ সন্ধ্যার আগ থেকেই মৌলভীবাজার শহরে অবস্থান করছিলেন এবং রাতে বাড়িতে ফেরার পরপরই হামলার শিকার হন।এ ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তদের মধ্যে রয়েছেন রুহুল আমিন, ইবরাহিম, ইছমাইল, শাহিন ও রুজেল (পিতা: মহিম মিয়া), কয়ছর (পিতা: ইসহাক আলী), রুয়েল (পিতা: ইসহাক), সালমান (পিতা: কয়ছর আলী), ইবরাহীম আহমেদ শাকিল (পিতা অজ্ঞাত), আলম (পিতা: এখলাইছ), শাহ-আলম (পিতা: আছিল মিয়া), কাইয়ুম (পিতা: এখলাছ মিয়া), রাজু ও রাসেল (পিতা: সুবল মিয়া), ফরহাদ (পিতা: মামুন মিয়া)সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।পরিবারের অভিযোগ, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করা এবং ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত