প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্ব শেষে বিদায় আড্ডা
অনলাইন ডেস্ক ||
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের সরকারি বাসায় ইফতার ও ডিনারে অংশ নিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েকজন উপদেষ্টা।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক প্রেসসচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিন্টো রোডের সরকারি বাসা ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে উঠবেন ফাওজুল কবির খান।দায়িত্ব পালন শেষে সরকারি বাসা ছাড়ার আগে সহকর্মী ও ঘনিষ্ঠদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আড্ডায় মিলিত হন তিনি।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত