প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
টাঙ্গাইলের গর্ব এখন রাষ্ট্রের দায়িত্বে
নিজস্ব প্রতিবেদন ||
আমজনতার দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ মহসিন পারভেজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে গতকাল রাতে প্রকাশিত এক পোস্টে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সুলতান সালাউদ্দিন টুকু-এর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।পোস্টে তিনি উল্লেখ করেন, তৃণমূল থেকে উঠে আসা সুলতান সালাউদ্দিন টুকু একজন নির্ভীক, সৎ, আদর্শবান ও জনবান্ধব নেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। ছাত্রদল ও যুবদল হয়ে জাতীয় রাজনীতিতে তার মেধা ও শ্রম তাকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের আসনে পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।মহসিন পারভেজ আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর সুলতান সালাউদ্দিন টুকু অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।পোস্টে আশা প্রকাশ করা হয়, অতীতের মতো নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি দেশের সংকটময় সময়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।বার্তার শেষে সুলতান সালাউদ্দিন টুকুকে “টাঙ্গাইলের গর্ব” হিসেবে উল্লেখ করে তার নতুন দায়িত্ব পালনের পথচলা সুন্দর ও সফল হোক—এই প্রত্যাশা জানানো হয় এবং তার জন্য দোয়া ও শুভকামনা প্রকাশ করা হয়।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত