প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৩ আসনে ভোট বর্জন অধ্যাপক মো. রেজাউল করিমের
অনলাইন ডেস্ক ||
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর আসতে থাকে। দুপুরে সংবাদ সম্মেলন করে অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্রে তার এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং প্রকাশ্যে জাল ভোট দেওয়া হচ্ছে। এছাড়া ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।
নির্বাচনি পরিবেশ অশান্ত বলে দাবি করে দেওয়া এই বর্জনের ঘোষণা স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত