প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ইউনিটি ল্যান্ডমার্ক লিমিটেড-এর ১৪ বছর পূর্তি উদযাপন
বিশেষ প্রতিবেদন ||
ইউনিটি গ্রুপের মাদার কনসার্ন ইউনিটি ল্যান্ডমার্ক লিমিটেড তার ১৪ বছরের অগ্রযাত্রা উদযাপন করতে ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) টিএসসি অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে। প্রায় ১,২০০ অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।অনুষ্ঠানটি গ্রুপের চেয়ারম্যান মো. রেজাউল করিম জুয়েল এর সভাপতিত্বে শুরু হয়। বক্তারা গ্রুপের ১৪ বছরের উন্নয়ন কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিশেষভাবে, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন গ্রুপের চলমান ও আসন্ন প্রকল্পের পাশাপাশি দুটি নতুন উদ্যোগ Uproperty ও Nirmaan-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন।এছাড়াও গ্রুপের ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে Unity Amusement Park ও Unity Agro Complex ঘোষণা করা হয়। ভবিষ্যতে Unity Medical College, School & College এবং University Project চালুর পরিকল্পনা ব্যক্ত করা হয়।অনুষ্ঠানের একপর্যায়ে ইউনিটি গ্রুপের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নির্বাচিত সেরা অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়। প্রোগ্রামের কনভেনারের দায়িত্ব পালন করেন ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং মোঃ ফেরদৌস এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজুর রহমান (চাতক)।ইউনিটি ল্যান্ডমার্ক লিমিটেড ও ইউনিটি গ্রুপ Vision 2030 বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন খাতে টেকসই বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত