প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৪ আসনে ধানের শীষের পক্ষে যুবদলের মিছিল
নিজস্ব প্রতিবেদন ||
ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা খানম তুলির সমর্থনে ধানের শীষের পক্ষে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৩১ জানুয়ারি ১১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা শিশির ভূঁইয়ার নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়।মিছিলটি পাইকপাড়া তাজলেন এলাকা থেকে শুরু হয়ে কল্যাণপুর নতুন বাজার, মিরপুর বাংলা কলেজ প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।নেতাকর্মীরা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত