প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
বুবলীর গর্ভাবস্থার গুঞ্জনে নীরব শাকিব খান
অনলাইন ডেস্ক ||
টালিউড কিং শাকিব খান, অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। তাঁদের পারস্পরিক সম্পর্কের সমীকরণ নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরেই আলোচনা ও সমালোচনা চলমান। এবার সেই বিতর্কে নতুন করে যুক্ত হয়েছে শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরে নেটিজেনদের একাংশের মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহলও। কারণ, এর আগে একাধিকবার প্রকাশ্যে শাকিব খান দাবি করেছিলেন, শবনম বুবলীর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ভেঙে গেছে।এ প্রসঙ্গে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানকে বুবলীর সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র সফরের সময় শাকিব খান ও শবনম বুবলী আবার কাছাকাছি আসেন। সেখান থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার সূত্রপাত হয়। এরপরই শোনা যায়, বুবলী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।এরই মধ্যে সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে অংশ নেন শবনম বুবলী। সেখানে নৃত্য পরিবেশন করেন তিনি। অনুষ্ঠানে ঘাগরা পরিহিত অবস্থায় দর্শকদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। সেই ছবিগুলো ঘিরেই নেটিজেনদের একটি বড় অংশ দাবি করতে শুরু করেন, বুবলী অন্তঃসত্ত্বা।একই সঙ্গে সামাজিক মাধ্যমে শুরু হয় নীতিপুলিশি। কেউ কেউ মন্তব্য করেন, যদি তিনি সত্যিই অন্তঃসত্ত্বা হন, তাহলে এমন নৃত্য পরিবেশন করা উচিত হয়নি। বিষয়টি ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।তথ্যসূত্র: আনন্দবাজার
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত