প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
বড় পর্দার ব্যস্ততা, ব্যবসায় নতুন অধ্যায় তামান্নার
অনলাইন ডেস্ক ||
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া চলতি বছর একাধিক বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন, যেগুলো এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে বলিউডেও তাঁর উপস্থিতি নজর কেড়েছে। অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গে অভিনীত সিনেমা ‘ও রোমিও’ আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।অভিনয়ের পাশাপাশি বর্তমানে তামান্না ভাটিয়া আলোচনায় রয়েছেন তাঁর নতুন ব্যবসায়িক উদ্যোগ নিয়েও। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নিজের গহনার ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’। তাঁর বাবা সন্তোশ ভাটিয়া দীর্ঘদিন ধরে গহনার ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় পারিবারিক অনুপ্রেরণা থেকেই এই নতুন যাত্রা শুরু করেন অভিনেত্রী।তামান্না ভাটিয়া নিজেই এই ব্র্যান্ডের ফাউন্ডার ও ক্রিয়েটিভ লিড হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, ‘উৎসবের বাইরে’—এই ধারণাকে সামনে রেখেই ‘তামান্না ফাইন জুয়েলারি’-র জন্ম। কোনো বিশেষ উপলক্ষ্য ছাড়াই, নিত্যদিনের স্টাইল ও ব্যক্তিগত রুচির জন্য জুয়েলারি তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ কাজে তামান্না ও তাঁর বাবা যৌথভাবে ডিজাইন, প্রোডাকশন ও রিটেইল কার্যক্রম পরিচালনা করছেন।ব্র্যান্ডটির অধীনে এখন পর্যন্ত ‘হাফ অ্যান্ড হাফ’, ‘দ্য ফ্লিক’ ও ‘প্লাম্পসিয়াস’—এই তিনটি মূল সংগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মুম্বাইয়ের জুহুতে উদ্বোধন করা হয়েছে ‘তামান্না ফাইন জুয়েলারি’-র ফ্ল্যাগশিপ স্টোর।এ প্রসঙ্গে তামান্না ভাটিয়া বলেন, জুয়েলারি বা অলংকার তাঁর সবসময়ই খুব প্রিয় হলেও, সেটিকে প্রায়ই নির্দিষ্ট উপলক্ষ্যের সঙ্গে যুক্ত করা হয়। সেই ভাবনা থেকেই তিনি এমন একটি ব্র্যান্ড তৈরি করেছেন, যেখানে ১৪ ও ১৮ ক্যারেট স্বর্ণ, প্রাকৃতিক হীরা ও রত্নপাথর দিয়ে তৈরি আকর্ষণীয় ক্যাজুয়াল জুয়েলারি পাওয়া যাবে, যা প্রতিদিন ব্যবহারযোগ্য।তামান্নার মতে, জুয়েলারি শুধু সাজের অনুষঙ্গ নয়; এটি একজন মানুষের ব্যক্তিত্বের অংশ, তার অনুভূতি ও মনের ভাব প্রকাশের মাধ্যম। এমন অলংকারই তিনি উপহার দিতে চান, যা মানুষকে আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ অনুভব করাবে।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত