প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
“অসমাপ্ত যাত্রা”
সোহান, , কবি ||
তরুণ কবি সোহান, পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, তার বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখেছেন “অসমাপ্ত যাত্রা” শিরোনামের কবিতাটি। কবিতায় তিনি প্রশ্ন তুলেছেন—মানুষ কি এতই মূল্যহীন? শহরের অযত্ন, নির্মাণস্থলের অসুরক্ষিত কাজ এবং নিয়ন্ত্রণহীন যানবাহনের কারণে প্রতিদিন নিরপরাধ মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারী, ক্লান্ত শ্রমিক, বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া যুবক—সবাই সম্ভাব্য ঝুঁকির মুখোমুখি। নির্মাণাধীন ভবনের ইট ও লোহা পড়ে মানুষের মৃত্যু এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
কবিতার মাধ্যমে সমাজের দায়িত্বশীলদের প্রতি এক সতর্কবার্তা জানানো হয়েছে। প্রশ্ন করা হয়েছে—এই অনাবশ্যক মৃত্যু কি থামানো সম্ভব? আর যারা দায়িত্বে আছেন, তারা কি এ দায় এড়িয়ে যেতে পারবেন?
বাংলা গ্লোবাল বুলেটিন পাঠকদের জন্য আজ এই কবিতাটি প্রকাশ করা হলো। আশা করা যায়, “অসমাপ্ত যাত্রা” শহরের নিরাপত্তাহীনতা ও দায়বদ্ধতার সচেতনতা জাগ্রত করবে।— সহ-সম্পাদক, সাহিত্যপাতাঅসমাপ্ত যাত্রামানুষ কি এতই মুল্যহীন?অপঘাতে প্রাণ ঝরছে প্রতিদিনকখনো নিয়ন্ত্রণহীন যানবাহনের ধাক্কায়রডের আঘাতে ফুটপাতে দাঁড়িয়ে থাকায়দৈত্যকার গার্ডারের চাপায়কখনো আবার পরিত্যক্ত কুয়ায়নির্মাণাধীন ভবনের মালামাল পড়েকতই না নিষ্পাপ প্রাণ ঝরেদুপুরের লাঞ্চের পর ক্লান্ত আশফাকরাস্তায় আড্ডায় বন্ধুর সাথে করছিল স্মোকনির্মাণের দানব মুখ থেকে ঝরে ইট-লোহার বৃষ্টি,তা নিয়ন্ত্রণে নাই কারো দায়- দৃষ্টিপথচারীর মস্তকে ফোটে রক্তাক্ত ফুলএই দেশে জন্ম নেয়াই কি আমাদের ভুল!এই অপমৃত্যু থামানোর নাই কি কোনো উপায়!দায়িত্বশীল রা কি এড়াতে পারে এই দায়?... সোহান....
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত