প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
স্বপ্ন যেখানে সংগ্রাম
আয়ান খান,, কবি ||
তরুণ কবি আয়ান খান নীরবে ও নিষ্ঠার সঙ্গে কবিতার পথে হাঁটছেন দীর্ঘদিন ধরে। তাঁর কবিতা ইতোমধ্যে বাংলা গ্লোবাল বুলেটিন–এ প্রকাশিত হয়ে পাঠকমনে আলোড়ন তুলেছে। সময়ের অভিঘাতে বদলে যাওয়া ৫ আগস্ট ২০২৪–পরবর্তী বাংলাদেশের বাস্তবতায় আমজনতার স্বপ্ন, অধিকার ও নিরাপত্তার আকাঙ্ক্ষাকে কাব্যভাষায় ধারণ করেছেন তিনি তাঁর নতুন কবিতা “স্বপ্ন যেখানে সংগ্রাম”–এ। রাষ্ট্র, মানুষ ও ভবিষ্যৎকে ঘিরে এই কবিতা একটি সংক্ষিপ্ত অথচ গভীর রাষ্ট্রচিন্তার প্রতিফলন। আজ কবিতাটি বাংলা গ্লোবাল বুলেটিন–এর পাঠকদের জন্য প্রকাশ করা হলো। প্রত্যাশা, আগের কবিতার মতোই এই রচনাও পাঠকদের অনুভূতিতে স্পর্শ রাখবে।— সহ-সম্পাদক, সাহিত্যপাতা স্বপ্ন যেখানে সংগ্রামক্ষমতার জন্য রাজনীতি নয় নয় মোদের উচ্চাকাঙ্ক্ষার জন্য।মোদের রাজনীতি শুরু হয়জনগণের মুক্তির জন্য। বাংলাদেশ নয় কারো দয়ার দানদীর্ঘ সংগ্রাম আন্দোলনের প্রতিদানমোরা কথা বলি সাধারণ মানুষের মোরা কথা বলি মৌলিক অধিকারেরযে দলে মিলেমিশে সবাইদেশ গড়ার স্বপ্ন দেখি ও দেখাইযেখানে রাষ্ট্র হবে সেবক,আর জনগণ হবে মালিক।দুর্নীতি চাঁদা সন্ত্রাস মুক্তকেউ থকবে না অভুক্তআমরা এমন রাষ্ট্র চাই—যেখানে চাকরি হবে যোগ্যতায়,বিচার হবে স্বচ্ছ- সততায়এই দেশের শেষ ভরসা নয়,এই দেশের প্রথম দায়িত্বের পরিচয়দেশের সুখ শান্তি ও নিরাপত্তায়আমজনতার দল আছে সর্বদায়।---- আয়ান খান
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত