প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী: বনানীতে মুফতি রাহাত নোমানী ও বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক ||
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় মুফতি রাহাত নোমানী সাহেব, বিএনপি নেতা জনাব ওমর ফারুক সাহেব এবং জনাব আনোয়ার উল্যাহ সোহেল সহ আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ মরহুম কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের পরিবারের জন্য দোয়া করা হয়।উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আরাফাত রহমান কোকো এদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। তাঁর অকাল প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এসময় প্রিয় নেতাকে স্মরণ করতে বনানী কবরস্থান এলাকায় সাধারণ মানুষের ঢল নামে।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত