প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে আমজনতার দলের সাংগঠনিক সম্পাদককে সাময়িকভাবে অব্যাহতি
অনলাইন ডেস্ক ||
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য আমজনতার দলের সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মোঃ আরিফ বিল্লাহকে দলটির সকল পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ (০৭/০১/২৬) গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী এ অব্যাহতির বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য জানানো হলো।
কপিরাইট © ২০২৬ বাংলা গ্লোবাল বুলেটিন । সর্বস্বত্ব সংরক্ষিত